বৃহস্পতিবার; ২৫ জুন ২০২৬; ১১ আষাঢ় ১৪৩৩
Beta Version
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও নাগরিকবান্ধব ডিজিটাল সরকার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইসের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মেটা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওকে আবার চালু করেছে। এই টুলটি ক্রিয়েটরদের কনটেন্ট তৈরি, শিডিউল এবং বিশ্লেষণের জন্য একটি কেন্দ্রীয় জায়গা প্রদান করবে। আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিয়েটরদের অনুরোধের ভিত্তিতে মেটা এটি ফিরিয়ে এনেছে।